A Bilingual Dictionary of Words & Phrases

(English-Bengali)

...an easy guide to Bengali words, phrases and their pronunciation

 

 

Smile

                                                                                                                           

SERIAL

NO.

ENGLISH WORD/ PHRASE TRANSLITERATION IN BENGALI BENGALI EQUIVALENT IN BENGALI TRANSLITERATION IN ENGLISH PRONUNCIATION
751. Laugh, laughter, smile (n.) লাফ, লাফটার, স্মাইল হাসি / হাস্য hashi/hashya
752. Laugh, smile (v.) লাফ, স্মাইল হাসা hasha
753. Cause to laugh, excite laughter কজ্‌ টু লাফ, এক্সসাইট লাফটার হাসানো hashano
754. Laugh away লাফ অ্যাওয়ে হেসে উড়িয়ে দেওয়া heshe uriye deoa
755. In an easy manner ইন অ্যান ইজি্‌ ম্যানার হেসে-খেলে heshe khele
756. Laugh continuously or ridicule লাফ কণ্টিনিউআস্‌লি অর রিডিকিউল হাসাহাসি করা hasha-hashi kara
757. Feel inclined to smile or laugh ফিল ইনক্লাইণ্ড টু স্মাইল অর লাফ হাসি পাওয়া hashi paoa
758. Object of ridicule, butt of ridicule, laughing-stock অবজেক্ট অব রিডিকিউল, বাট অব রিডিকিউল, লাফিং স্টক হাসির পাত্র, হাস্যাস্পদ hashir patro, hashyaspada
759. Bubbling laughter বাবলিং লাফটার হাসির ফোয়ারা hashir phoara
760. Jolly, cheerful (a.) জলি, চিয়ারফুল হাসিখুশী hashi-khushi
761. Smiling face স্মাইলিং ফেস্ হাসিমুখ, হাস্যমুখ, হাস্যবদন hashimukh, hashya-mukh, hashya-badan
762. Smilingly, gladly (ad.) স্মাইলিংলি, গ্ল্যাডলি হাসিমুখে hashi-mukhe
763. Laughable, ridiculous (a.) লাফেব্‌ল্, রিডিকিউলাস্ হাস্যকর hashyakar
764. Pleasantry, jokes (n.) প্লেজেণ্ট্‌রি, জোকস্‌ হাস্যকৌতুক, হাস্যপরিহাস hashya-koutuk, hashya-parihas
765. Comic sentiment কমিক স্টেটমেণ্ট হাস্যরস hashyaras

766. Witty, jocose (a.) / Humorist (n.) উইটি, জোকোজ্, হিউমরিস্ট হাস্যরসিক hashya-rasik
767. Comic, comical (a.) কমিক, কমিক্যাল হাস্যরসাত্মক hashya-rasatmak
768. Witty discourse উইটি ডিসকোর্স হাস্যালাপ hashyalap
769. Suppression of laughter সাপ্রেশন অব লাফটার হাস্যসংবরণ hashyasangbaran
770. Suppress laughter সাপ্রেস্ লাফটার হাস্যসংবরণ করা hashyasangbaran kara
771. Exciting laughter, comical এক্সসাইটিং লাফটার, কমিক্যাল হাস্যোদ্দীপক, হাস্যোদ্রেককর hashyodippak, hashyodrekkar
772. Roar of laughter, guffaw রোর অব লাফ্টার, গাফঅ অট্টহাসি, অট্টহাস্য, উচ্চহাস্য, দমফাটা হাসি atto-hashi, atto-hashya, uchcha-hashya, damphata hashi
773. Laugh boisterously লাফ বয়েস্টেরাস্‌লি অট্টহাসি হাসা atto-hashi hasha
774. Split one's sides with laughter, laugh convulsively সপ্লিট ওয়ানস্ সাইডস্ উইথ লাফটার, লাফ কনভালসিভলি হেসে কুটিপাটি হওয়া heshe kuti-pati haoa
775. Pleasant smile প্লেজেণ্ট স্মাইল স্মিতহাসি, স্মিতহাস্য smito-hashi, smito-hashya
776. Simper, smirk (v.) সিম্পার, স্মার্ক কাষ্ঠহাসি হাসা, মুচকি হাসা kashtha-hashi hasha, muchki hasha
777. Grin, forced smile (n.) গ্রিন, ফোর্সড স্মাইল দেঁতো হাসি dento hashi
778. Sweet smile স্যুইট স্মাইল মিষ্টি হাসি, মধুর হাসি mishti hashi, madhur hashi
779. Dreamy, playful laugh of a sleeping child ড্রিমি, প্লেফুল লাফ অব এ স্লিপিং চাইল্ড দেয়ালা deala
780. One doesn't know whether to smile or cry. ওয়ান ডাজ্‌ণ্ট নো হোয়েদার টু স্মাইল অর লাফ হাসিও পায়, দুঃখও হয়। hashio paye, duhkho-o hoye

Haven't found what you are looking for?

Copyright © 2009 by Subhamay Ray. All rights reserved.